×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৬
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় উদযাপন হচ্ছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শনিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করা হয়।
এ উপলক্ষে স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, স্থানীয় সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদুর পক্ষে প্রতিনিধি হিসাবে দলীয় নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। , জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মুক্তিযোদ্ধা সংসদ প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকাল ৮ টায় ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, জেলা কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, জেলা রোভার স্কাউট, জেলা স্কাউট ও গালর্স গাইড দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে ও শরীরর্চ্চায় অশগ্রহণ করে। এখানে জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়াও শিশু একাডেমি শিশুদের জন্য চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযেগিতার আয়োজন করে। জেলার সকল হাসপাতাল, জেলখানা, শিশু পরিবাওে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ , মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা ও ক্রীড়ানুষ্ঠানসহ কবাডি ও সৌখিন ফুটবল ম্যাচ। সব শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে জেলার কড়ইকাদিপুর ও পাগলাদেওয়ানে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat