×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-২৪
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডিপ্লোমেটিক কোরের সদস্যগণ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে ডিপ্লোমেটিক কোরের ভারপ্রাপ্ত ডিন মরক্কোর মাজিদ হালিমের নেতৃত্বে ৪০টি দেশের রাষ্ট্রদূতগণ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। 
এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ডিপ্লোমেটিক জোনের ভারপ্রাপ্ত ডিন মরক্কোর মাজিদ হালিম পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। 
পরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ স্বাক্ষর করেন।
এ সময় আফগানিস্তান, ব্রাজিল, চীন, জার্মানি, মিশর, ভারত, ইন্দোনোশিয়া, ইরাক, ইতালি, জাপান, কোরিয়া, মালোয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, নেপাল, নেদারল্যান্ড, নরওয়ে, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপিন, রাশিয়া, সৌদি আরব, সিংগাপুর, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, ব্রিটিশ, আমেরিকা, ভ্যাটিক্যান, ইউরোপিয়ান ইউনিয়ন, কসোভো, আলজেরিয়া প্রমুখ রাষ্ট্রদূত বা হাইকমিশনের দেশের এক বা একাধিক প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তর) আলাউদ্দিন ভূঁইয়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য তারিক সুজাত, পররাষ্ট্র মন্ত্রণালয়– সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সদস্য সাংসদ তানভীর শাকিল জয় প্রমুখ
পরে রাষ্ট্রদূতগণ বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি ও লাইব্রেরি পরিদর্শন করেন। এছাড়া অতিথিবৃন্দ সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত লোকজ মেলা পরিদর্শন করেন। সেখানে বিদেশী অতিথিদের সম্মানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। তাছাড়া তাদের উদ্দেশ্যে নৌকা বাইচ ও অ্যাক্রোবেট প্রদর্শনির ও আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat