×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৩
  • ৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের কারাগারে সাজাভোগকারী ৪১ জন বাংলাদেশী নাগরিককে আজ দেশে ফিরিয়ে আনা হয়েছে আজ বুধবার মিয়ানমারের অভ্যন্তরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
গত বছরের ৬ মে হতে এই ৪১ জন মিয়ানমারের বিভিন্ন কারাগারে মানবেতর জীবন যাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি এবং মিয়ানমারের সিতওয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট দীর্ঘ এক বছর প্রচেষ্টা চালিয়ে এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় (বাংলাদেশ সময়) আজ সকাল পোনে ১০টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে মংডু পয়েন্ট নামক স্থানে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক এবং মিয়ানমার বিজিপি’র নম্বর (১) ব্রাঞ্চ অধিনায়ক, পিইন ফিউ, এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, এ পতাকা বৈঠকে ১৬ সদস্য বিশিষ্ট বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে দেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এবং বিজিপি’র ৯ (নয়) সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিয়ানমার বিজিপি’র নম্বর (১) ব্রাঞ্চ অধিনায়ক, পিইন ফিউ, লে. কর্ণেল কাও না ইয়াং শো। পতাকা বৈঠকে বাংলাদেশ-মিয়ানমারের সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়াও উভয় দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উত্তরোত্তর উন্নতি এবং সহযোগিতা বৃদ্ধির জন্য উভয় দেশের প্রতিনিধি দল মতামত ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশী নাগরিকরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশের অপরাধে মিয়ানমারের কারাগারে সাজাভোগ করে আসছিল।
মিয়ানমার হতে ফেরত আনা ৪১ জনকে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্যা কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat