×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৩-২২
  • ৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত সৎ মা শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে রায় ঘোষণা করেছে হাইকোর্ট বিভাগ।
আসামির ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফরহাদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বশির আহমেদ।
২০১৫ সালের ১৩ জুন শাকিলা ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্বামীর প্রথম স্ত্রীর মেয়ে মোছা. সাদিয়া আলম জয়াকে (১৪) কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় শাকিলাকে আসামি করে নিহত কিশোরীর মা ফারজানা ইসলাম স্বপ্না টঙ্গী থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ শাকিলাকে গ্রেফতার করে।
মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে আইও। বিচার শেষে ২০১৬ সালের ৩১ জুলাই এই সৎ মাকে মৃত্যুদন্ডাদেশ দেন গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক।
পরে আইন অনুযায়ী মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্ট বিভাগে পাঠানো হয়। পাশাপাশি রায়ের বিরুদ্ধে আসামি আপিল দায়ের করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আক্কাস আলী হাওলাদারের মেয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat