×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-১৭
  • ৯৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ছাগলনাইয়া সরকারি শিশু পরিবারের শিশুদের জন্য নানা আয়োজন করে ফেনী জেলা পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সরকারি শিশু পরিবারের সকল শিশুকে উপহার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। উপহারের মধ্যে বস্ত্র বিতরণ, দুপুরের খাবারের আয়োজন এবং কেক কেটে শিশুদের খাওয়ানো উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনীর পুলিশ সুপার বলেন, জাতির পিতার জন্মদিনে সরকারি শিশু পরিবারের অনাথ শিশুদের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে ধন্য মনে করছি। যাদের বাবা নেই তাদের সব কিছু শেষ নয়। নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশ গঠনে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তিনি বলেন, যার বাবা নেই কিংবা পরিবারের রোজগার করার মূল ব্যক্তিটি নেই তাদের সন্তানদের শিক্ষা ও লালন পালনের ব্যয়ভার রাষ্ট্র নিজ হাতে তুলে নিয়েছে।
সরকারি শিশু পরিবারে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ পুলিশের চাকরির নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ কোটার বিধান রয়েছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, পুলিশের কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে এ বিধান মানা হয়েছে। সঠিক যোগ্যতা সম্পন্ন এতিম শিশুদের আমরা কোটার ভিত্তিতে চাকুরীতে নিয়োগ দিচ্ছি।
উল্লেখ্য, ছাগলনাইয়া সরকারি শিশু পরিবারে ৫৪ জন আবাসিক শিক্ষার্থী রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মো শহীদ উল্লাহ, ছাগলনাইয়া সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক (বালক) কাজী সামী-উল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat