×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-০৬
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জনগণের অর্থ যাতে জনস্বার্থে ব্যবহৃত হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ সন্ধ্যায় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী (সিএজি) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে বার্ষিক অডিট ও হিসাব রিপোর্ট পেশ করলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি হামিদ বলেন, সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনিষ্পত্তিকৃত নিরীক্ষা আপত্তি যথাসময়ে নিষ্পত্তির লক্ষ্যে নিরীক্ষা কার্যক্রম জোরদার করতে সিএজিকে নির্দেশ দেন রাষ্ট্্রপ্রধান।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে সিএজি প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
পরে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে কাউন্সিলের প্রথম বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
সাক্ষাৎকালে অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কাউন্সিলের সার্বিক কাযক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। 
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণাসহ সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আবদুল হামিদ অ্যাক্রিডিটেশন কাউন্সিলকে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন।
উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মনিটরিং-এর আওতায় আনারও পরামর্শ দেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat