×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-০৫
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলনবিলকে ব-দ্বীপ পরিকল্পনায় অন্তর্ভুক্তির বিষয়ে নাটোরে সংশ্লিষ্ট অংশীজন, সরকারী প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মোঃ কাউসার আহাম্মদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের অতিরিক্ত সচিব খান মোঃ নুরুল আমীন। জেলা প্রশাসক শামীম আহমেদ সভা প্রধানের দায়িত্ব পালন করেন।
সংলাপে ব-দ্বীপ পরিকল্পনার উপ প্রকল্প পরিচালক মির্জা মোঃ মহিউদ্দিন বলেন, ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ একটি দীর্ঘমেয়াদী, সমন্বিত ও সামষ্টিক পরিকল্পনা-যা পানি-সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলো বিবেচনা করে বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নকে সহায়তার জন্য প্রণয়ন করা হচ্ছে। এ পরিকল্পনায় একটি অংশ দেশের জলাভূমি। ২০০ বিলিয়ন ডলারের এ পরিকল্পনার ৮০টি প্রকল্পের মধ্যে চলনবিলকে অন্তর্ভূক্তকরণে সমীক্ষা কার্যক্রম চলছে। নেদারল্যান্ড এ ব্যাপারে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে।
আলোচনা সভায় তিনটি জেলার ১০টি উপজেলা জুড়ে বিস্তৃত চলনবিলের ২০ লাখ মানুষের জীবন ও জীবিকা, জীববৈচিত্র্য নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সাথী’র নির্বাহী পরিচালক শিবলী সাদিক, এডভোকেট আব্দুল ওহাব এবং চলনবিল আন্দোলন কমিটির সদস্য সচিব মীজানুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat