×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৩-০২
  • ৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে মেয়াদ ও লেভেলবিহীন পণ্য ব্যবহার করে খাবার প্রস্তুত, পরিবেশন এবং বাংলা হরফে সাইনবোর্ড না থাকায় ১৪ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে মেয়াদ ও লেভেলবিহীন পণ্য ব্যবহার করে খাবার প্রস্তুত, পরিবেশন, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় আজ বুধবার জামালখানস্থ গ্র্যান্ড সিকদার রেস্টুরেন্টকে মামলা করে ৬০ হাজার টাকা ও মোমিন রোডস্থ মোগল বিরিয়ানী হাউজকে ৩০ হাজার টাকাসহ মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে জামালখান রোডে নির্দেশনা মোতাবেক বাংলা হরফে সাইনবোর্ড না থাকায় র‌্যাংকস ইমার্টকে ২ হাজার, ডিউর অপটিক্যালকে ৫ শত টাকা জরিমানা করা হয়।
স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অপর এক অভিযানে কদমতলী, আইস ফ্যাক্টরি রোডে নালা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা এবং রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ৩০ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat