×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-২৫
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রান পেল বাংলাদেশ। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ৩০৬ রান করে স্বাগতিক বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে এর আগে  বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ছিলো ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৯। ২০১৬ সালে দ্বিপাক্ষীক সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তামিম ইকবালের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৭৯ রান করেছিলো বাংলাদেশ। তামিম ১১৮ বলে ১১৮ রান করেছিলেন। 
আজ ওপেনার লিটন দাসের ১৩৬ ও মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমের ৮৬ রানের সুবাদে ৩০৬ রান করে বাংলাদেশ। 
সব মিলিয়ে বাংলাদেশের পক্ষে ১৬তম স্থানে এই ৩০৬ রান। আর ২১তমবারের মত ওয়ানডেতে ৩শ রান করলো  বাংলাদেশ। 
ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান। ২০১৯ সালে ইংল্যান্ডের নটিংহামে ওয়ানডে বিশ^কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐ স্কোর করেছিলো বাংলাদেশ। ম্যাচে অপরাজিত ১০২ রান করেছিলেন মুশফিক।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat