×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-২৪
  • ৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বারবার প্রয়োজন। 
তিনি বলেন, দেশের শিক্ষা বিস্তারে তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন, অতীতে কোনদিন কোন প্রধানমন্ত্রী তা নিতে পারেননি।
আজ বৃহস্পতিবার পিরোজপুরের নাজিরপুরে মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে নবনির্মিত বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চে আয়োজিত এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষিত, বিজ্ঞানমনস্ক ও আধুনিক জাতি বিনির্মাণ হোক আমাদের প্রত্যয়’-একথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আছেন বিধায় প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সর্বত্র রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্টসহ ব্যাপক অবকাঠামো উনয়ন হচ্ছে। এক কথায় শিক্ষিত, বিজ্ঞানমনস্ক ও আধুনিক জাতি বিনির্মাণে তাঁর  (শেখ হাসিনা) নেতৃত্বের কোন বিকল্প নেই।’
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে উন্নয়ন সমাবেশে মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আঃ সালাম, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, নাজিরপুর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ আব্দুল লতিফ, পিরোজপুর জেলা পরিষদ সদস্য সুলতান মাহামুদ খান, নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী নাজিরপুর উপজেলা স্বাধীনতা মঞ্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিক সঞ্জীব কুমার রায়ের একক সংগৃহীত এবং সম্পাদিত তথ্য ও আলোকচিত্রসমৃদ্ধ অ্যালবাম প্রদর্শনীর উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat