×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১৬
  • ৮৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ার গার্মেন্টস অপারেটর মো. তানিম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, গার্মেন্টস কর্মী সোহেল রানা, ফরহাদ হোসেন, মো. আশিকুর রহমান ও মো. নজরুল ইসলাম। এদের মধ্যে নজরুল ইসলাম পলাতক।
বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত আরা এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া চাঁদাবজির দায়ে অন্য একটি ধারায় আসামিদের ৫ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
২০১৭ সালের ২২ জুলাই সকাল ৯ টার দিকে নিখোঁজ হন তানিম। তিনদিন পরে তার লাশ আশুলিয়ার খাগান গ্রামের জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ। বেওয়ারিশ হিসেবে পুলিশ লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে পুলিশ বাদি হয়ে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করে।
তানিমকে খুঁজে না পেয়ে তার স্ত্রী নূরুন্নাহার কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিহতের মা সাইদা সুলতানা অপহরণ ও মুক্তিপন আদায়ের অভিযোগ এনে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলা এজাহার হিসেবে রেকর্ড করার জন্য আশুলিয়া থানাকে নিদেশ দেয় আদালত। তদন্তের সময় পুরো ঘটনা প্রকাশিত হয়। সাজাপ্রাপ্তরা তানিমের কণ্ঠ মোবাইল ফোনে ধারণ করে নিহতের মায়ের কাছে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে। পরে পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে।
সোহেল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার কারণ এবং অংশগ্রহণকারী সবার নাম বলে দেয়। এ মামলায় ২০১৮ সালের ৫ নভেম্বর অভিযোগ গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat