×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১২
  • ৯২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বর্তমান সরকারের সময়ে সমতলের মতো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও বিদ্যুৎ সম্প্রসারণের কাজ চলছে। আগামীতে পুরো পার্বত্য চট্টগ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হবে। ফলে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার কোথাও আর অন্ধকার থাকবে না।
আজ বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষংছড়ি উপজেলার দোছড়িতে বিদ্যুতের নতুন লাইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিন পার্বত্য জেলা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ৩ শ’ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।
বীর বাহাদুর উশৈসিং আরো  বলেন, যে সকল এলাকায় সহসা বিদ্যুৎ সংযোগ যাচ্ছে না, সেখানে বিনামূল্যে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে। যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে পার্বত্য চট্টগ্রামের জনগণের ভাগ্যের উন্নতি ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নেতৃত্বাধীন সরকার পার্বত্য চট্টগ্রামের জনগণের পাশে আছে, আগামীতেও পাশে থাকবে।
মন্ত্রী নাইক্ষংছড়ি উপোজলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর ১০ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন প্রকল্প ও ১৫ লাখ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন ।
এ সময় বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পার্বত্য চট্টগ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালক উজ্জল বড়ুয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিল্লর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছিন আরাফাত, দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat