×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-০৭
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন আজ বিকেলে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলমের সাথে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে। এ সম্পর্কের সুবাদে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি সহজতর হবে। অবকাঠামোগত উন্নয়নের কারণে চট্টগ্রাম দক্ষিণ এশিয়ায় সবচেয়ে আদর্শ বিনিয়োগ হাব হিসেবে গড়ে উঠছে। দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে দশসালা পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি স্থল বন্দরসমূহের সক্ষমতা ও কোস্টাল শিপিং যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য তরান্বিত করা সম্ভব। এছাড়া ধর্মীয় পর্যটন এবং চিকিৎসা খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উভয়পক্ষ উপকৃত হতে পারে। মিরসরাই ইকনোমিক জোনে এশিয়ান পেইন্টস, আদানী ইত্যাদি বৃহৎ ভারতীয় বিনিয়োগের উদাহরণ তুলে ধরে এখানকার ওয়ান-স্টপ সার্ভিস কাজে লাগিয়ে আরো বেশি বিনিয়োগ প্রত্যাশা করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।    
ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, বাংলাদেশ ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী ও উভয় দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজমান। তিনি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং উভয়দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক কর্মসূচি বিনিময় বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, বিজনেস মিটিং ইত্যাদি খাতে সহযোগিতা বৃদ্ধি তাঁর সময়ে প্রাধান্য পাবে বলে উল্লেখ করে মূলতঃ ফ্যাসিলিটেটর হিসেবে ভূমিকা পালনের আশা প্রকাশ করেন এবং চেম্বারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। 
এ সময় চেম্বারের সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক ও বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স’র প্রধান নির্বাহী ওয়াসফি তামিম উপস্থিত ছিলেন।  
সাক্ষাত শেষে সহকারী হাই কমিশনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্থায়ী এক্সিবিশন হল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat