×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৮
  • ২৪৩৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেনিয়ায় মার্চ মাস থেকে মৌসুমী বৃষ্টি সৃষ্ট বন্যায় ৭৬ জন প্রাণ হারিয়েছে। সরকার শনিবার বাসিন্দাদের ভারী বৃষ্টিপাতের জন্য প্রস্তুত থাকার সতর্ক করেছে। কেনিয়া ও এর পূর্ব-আফ্রিকান প্রতিবেশী দেশগুলি  সাম্প্রতিক সপ্তাহগুলিতে অস্বাভাবিক  ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এএফপি’র।
সরকারি মুখপাত্র আইজ্যাক মাওয়ারা শনিবার বলেছেন, আকস্মিক বন্যায় রাস্তা ও আশেপাশের এলাকা তলিয়ে গেছে, যার ফলে ২৪ হাজার পরিবারের ১ লাখ ৩০ সহ¯্রাধিক লোক বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুতদের অনেকেই রাজধানী নাইরোবির বাসিন্দা। তিনি বলেন,“আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি যে গত ১২ ঘন্টায় অতিরিক্ত ছয়টি মর্মান্তিক প্রাণহানিতে মোট মৃতের সংখ্যা ৭৬ জনে পৌঁছেছে।” এছাড়া, ২৯ জন আহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১৯ জন। রাজধানী নাইরোবিতেই ৩২ জনের প্রাণহানি ও ১৬ হাজার ৯০৯ টি পরিবার বাস্তুচ্যুত  হয়েছে। মাওয়ারা বলেন, কেনিয়ার দীর্ঘতম নদী টানা বরাবর সেভেন ফোর্কস জলবিদ্যুৎ প্রকল্পের পাঁচটি বাঁধ পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই জলরাশি উঁপচে পড়ে ভাটিতে ভারী  বণ্যা হওয়ার পূর্বাভাস থাকায়, এলাকার বাসিন্দাদের উঁচু যায়গায় চলে যাওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে, প্রতিবেশী তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে অন্ততঃ  ১৫৫ জনের প্রাণহানি ঘটেছে। জাতিসংঘ ও বুরুন্ডি  সরকার এমাসে  জানিয়েছে, পৃথিবীর অন্যতম দরিদ্র দেশটির প্রায় ৯৬ হাজার মানুষ কয়েক মাস ধরে অবিরাম বৃষ্টির কারণে বাস্তুচ্যুত হয়েছে।
গত বছরের  শেষের দিকে  কেনিয়া,  সোমালিয়া ও ইথিওপিয়ায় একদিকে বৃষ্টি ও বন্যায় ৩ শতাধিক লোকের মৃত্যু হয়। অঞ্চলটিতে বিগত চার দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক খরা থেকে পুনরুদ্ধারের চেষ্টা চলছিল এসময়ে। ওই খরা’য় লাখো লাখো মানুষ ক্ষুধার শিকার হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat