×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২৯
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বৈষম্য দূর করে গ্রামগুলোকে শহরে রুপান্তর করছেন। গ্রামগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে শহরের সকল সুবিধা।
প্রতিমন্ত্রী আজ শনিবার সিংড়া সরকারি খাদ্য গোডাউন চত্বরে ‘দেশের বিভিন্ন স্থানে বসবাসরত দরিদ্র, অনগ্রসর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী   ও দুর্যোগ প্রবণ এলাকার জনগোষ্ঠীর নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য হাউজহোল্ড সাইলো সরবরাহ’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়নের ছয় হাজার পরিবারে পারিবারিক সাইলো (মটকা) বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে করতেন ঢাকা মানে বাংলাদেশ নয়। গ্রামের মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে তিনি কাজ করে গেছেন। ৫০ বছর আগে সংবিধানে দেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা রাষ্ট্রের নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। বঙ্গবন্ধু আর ১০ বছর বেঁচে থাকলে বাংলাদেশকে উন্নত সোনার বাংলায় পরিণত করে যেতে পারতেন। কিন্তু মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে গ্রামের দুখী মানুষের মুখে হাসি ফোটানের স্বপ্নকে হত্যা করতে চেয়েছিল। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন।
পলক বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাকে কখনো ক্ষমতা মনে করেন না, মনে করেন জনগণের সেবক। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানের চেষ্টায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর উপলব্ধিতে সবসময় মানুষের কল্যাণ চিন্তা। দেশে কোন মানুষ আর গৃহহীন থাকবে না, অনাহারে থাকবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, নিরাপত্তাহীনতায় ভুগবে না- এমন মানবিক রাষ্ট্র নির্মাণে কাজ করছে বর্তমান সরকার বলে উল্লেখ করেন পলক।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হারুন-অর-রশীদ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat