×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২৪
  • ৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০২১ সালের বর্ষ সেরা  টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন  ইংল্যান্ড অধিনায়ক জো রুট। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রুট। ২০২১ সালে ১৫ ম্যচে ১৭০৮ রান করেন তিনি।  
এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ রানের তৃতীয় স্থানে রুট। তার আগে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ ও ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচাডর্স। 
গেল বছল দু’টি ডাবল সেঞ্চুরি ও চারটি সেঞ্চুরি করেন রুট। এরমধ্যে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে তিনটি সেঞ্চুরি ছিলো তার। 
২০১১ সালে ইংল্যান্ডের হয়ে অ্যালিষ্টার কুক বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন।  কুকের পর  ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হওয়া  রুট বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি অবিশ্বাস্যভাবে গর্বিত।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বের অনেক বিস্ময়কর খেলোয়াড়ের মতো একই কাতারে থাকতে পেরে খুশি এবং এটি বিশাল বড়।’
রুট বলেন, ‘যদি সত্যিই সেরা সেঞ্চুরির কথা  বলা হয়, তবে সেটা সম্ভবত ভারতের বিপক্ষে চেন্নাই টেস্ট।’
 সিরিজের প্রথম টেস্ট ম্যচে ২১৮ রানের  ইনিংস খেলেছিলেন তিনি।
রুট আরও বলেন, ‘সেটি আমার শততম ম্যাচ হওয়ায়, এর স্মৃতি স্মরনীয় হয়ে থাকবে দীর্ঘদিন।’
তবে রুটের অধীনে, বছরটা ভালো যায়নি ইংল্যান্ডের। ১৫ টেস্টে মাত্র ৪টিতে জিতেছে তারা। 
অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ সিরিজ হারে ইংল্যান্ড। সিরিজে কোন সেঞ্চুরি ছিলো না রুটের। এছাড়াও ভারত ও নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারে তারা। 
রুটের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে মনোনিত হয়েছিলেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন, শ্রীলংকার দিমুথ করুনারতেœ ও ভারতের স্পিনার রবীচন্দ্রন অশি^ন। 
আইসিসির নারী বর্ষসেরা ক্রিকেটার হিসেবে রাচেল হেইতো ফ্লিন্ট ট্রফি জিতেছেন ভারতের স্মৃতি মন্ধনা। ২২ আন্তর্জাতিক ম্যাচে ৩৮ দশমিক ৮৬ গড়ে ৮৫৫ রান করেছেন মানধানা। ১টি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি ছিলো। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat