×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২৪
  • ৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের তৃণমূল পর্যায়ে গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে বিআরডিবি অগ্রণী ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। তিনি আজ সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩’র উদ্যোগে আয়োজিত ঢাকা বিভাগের অধীন জেলা সমূহের প্রতিনিধি ও উপকারভোগীদের অংশগ্রহণে এক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পরিকল্পিত পল্লী গঠন ও পল্লী উদ্যোক্তা তৈরির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, গ্রামীণ স্বনির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্যে জাতির পিতা কাজ করেছেন। বঙ্গবন্ধুর পল্লী উন্নয়ন দর্শনকে কেন্দ্র করে বিআরডিবি প্রতিষ্ঠালগ্ন থেকেই পল্লী বাংলার আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, জনগণ ও জনপ্রতিনিধি সকলের অংশগ্রহণে পিআরডিপি-৩ প্রকল্পটি অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, দেশের গ্রামাঞ্চলে জীবনমানের যে অভূতপূর্ব উন্নতি হয়েছে, তার পেছনে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্পের অবদান রয়েছে। ইতোমধ্যে দেশের এক হাজার গ্রামে পণ্যভিত্তিক শিল্প পল্লী গঠনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এসব শিল্প পল্লীতে স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদান করা হবে। স্বপন ভট্টাচার্য্য বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে সকল নাগরিকের সুবিধা নিশ্চিত করে পরিকল্পিতভাবে দেশের প্রতিটি গ্রামের  উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন। শহরের সকল সুবিধা গ্রামে পৌঁছে  দেয়ার লক্ষ্যে নানামুখী কার্যক্রমও অব্যহত রয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মো. রাশিদুল ইসলাম, ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপ-পরিচালক এবং ইউপি চেয়ারম্যানরা  মাঠ পর্যায়ের  অভিজ্ঞতা বর্ণনা করে বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat