×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২৪
  • ৫৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম-এর পক্ষে চিফ অপারেটিং অফিসার নিরেশ চুক্তিতে স্বাক্ষর করেন। 
এ উপলক্ষে আজ ২৪ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ভবনে সমঝোতা স্মারক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীর হাতে চুক্তিপত্রটি তুলে দেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম-এর এন্ড্রোক্রানোলজি বিভাগের কনসাল্টেন্ট ডা. মাহমুদুল কবির। চুক্তিতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং এভারকেয়ারের পক্ষে বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডিজিএম বিনোদ সিং। 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আমিন মোহাম্মদ মুসা, স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন, লিগ্যাল এন্ড এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম সাইফুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং এভারকেয়ারের পক্ষে কর্পোরেট রিলেশন্স ম্যানেজার রাম প্রসাদ সুশীল ও কর্পোরেট রিলেশন্স এক্সিকিউটিভ রিয়াজ রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat