×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০১-২৩
  • ৬৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

এবারের নির্বাচনে নানামুখী ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী৷ তিনি বলেন, ‘এবার নানামুখি ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছি, ষড়যন্ত্রের মোকাবেলা করেছি। আপনারা আমার পাশে ছিলেন। এভাবে আমার পাশে থাকবেন।’
রোববার (২৩ জানুয়ারি) বিকেলে দেওভোগে জনকল্যাণ সংসদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তৃতীয়বারের মতো সিটি মেয়র নির্বাচিত হওয়ায় আইভীকে এই সংবর্ধনা দেয়া হয়৷
পুনরায় নির্বাচিত করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেলিনা হায়াৎ আইভী৷ তিনি বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের কল্যাণে সব ওয়ার্ডে কাজ করতে পারি। বরাবরের মতো দেওভোগের মুখ যেন উজ্জ্বল করতে পারি।’
তিনি আরও বলেন, ‘আগামী ৫ বছর যত বাধাই আসুক সকল বাধা অতিক্রম করে আমি মানুষের কল্যাণে কাজ করবো৷ এই বাবুরাইলবাসীর সঙ্গে আমার বাবার এক আন্তরিক সম্পর্ক ছিল। তাই আপনারা আমাকে ভোট দেন, স্নেহ করেন, ভালোবাসেন। আমার জন্য দোয়া করবেন।’
জনকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি খবিরউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাসিকের ১৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রিয়াদ হাসান, সাবেক কাউন্সিলর ওবায়দুল্লাহ, লেডিস ক্লাবের নেত্রী রোকসানা খবীর এবং মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat