×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২৩
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অটোমেশন ও পেপারলেস অফিস গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে তদারকি বাড়াতে হবে এবং কার্যক্রম ‘বিজনেস মডেল’ অনুসারে করতে পারলে দ্রুত সাফল্য পাওয়া যাবে। খবর তথ্য বিবরণীর।
নসরুল হামিদ আজ অনলাইনে রাজধানীর পরিবাগে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের  নতুন ভবন নির্মাণের লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, পরিবেশ ঠিক রেখে এবং প্রতিবেশীদের কোন প্রকার বিরক্ত না করে দৃষ্টিনন্দন এই ভবনটি নির্মাণ করতে হবে এবং নির্মাণ কোড যেন যথাযথভাবে মানা হয় সেদিকেও নজর রাখতে হবে।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয় এবং প্রধান তেল স্থাপনা চট্টগ্রামে অবস্থিত। ঢাকা অঞ্চলে এ প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ১৯৫১ সালে ৬ পরিবাগ, ঢাকায় ১ দশমিক ৮৮ একর জমি ক্রয় করা হয়। পরামর্শক প্রতিষ্ঠান মেসার্স শহীদুল্লাহ এন্ড এসোসিয়েটসের  সুপারিশ অনুযায়ী জায়গাটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে পরিবেশ-বান্ধব, অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন একটি বহুতল ভবন (২টি বেইসমেন্টসহ ১২-তলা) নির্মাণের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়।
এতে কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আধুনিক ও নিরাপদ কর্ম-পরিবেশ নিশ্চিত করা হবে এবং অতিরিক্ত ফ্লোর স্পেস ভাড়া প্রদান করে কোম্পানির রাজস্ব আয় বৃদ্ধি করা হবে। এ প্রকল্প মেয়াদ হবে এ বছরের জানুয়ারি থেকে ২০২৫ সাল পর্যন্ত।
অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat