×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২০
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌখাতে প্রচুর বিনিয়োগ করছেন। এর প্রয়োগ সঠিক রাখা এবং যাত্রীবান্ধব করা আমাদের সকলের দায়িত্ব।
আজ বৃহস্পতিবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনে যোগদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশে নদীগুলো শিরার মতো প্রবাহিত। নদীগুলোর নাব্যতা রক্ষা, দখল ও দূষণরোধে জেলা প্রশাসকদের যথেষ্ট ভূমিকা থাকে। জেলা প্রশাসকগণ সংশ্লিষ্ট জেলার নদীরক্ষা কমিটির সভাপতি উল্লেখ করে তিনি বলেন, নদী রক্ষায় তাদেরকে আরো জোরদার ভূমিকা পালন করতে হবে।
‘বিভিন্ন স্থানে নদী থেকে নিয়ন্ত্রণহীনভাবে বালু উত্তোলন করা হয়, যা খুবই বিপদজনক’- এই প্রসঙ্গের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বালু উত্তোলন প্রক্রিয়া সঠিকভাবে মনিটরিং করতে হবে। পাশাপাশি স্থলবন্দরগুলোতে কোন ধরনের অনৈতিক, অবৈধ কর্মকান্ড যাতে না হয়, সেদিকে জেলা প্রশাসকদের খেয়াল রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌ দুর্ঘটনা কমে  এসেছে। কিন্তু সাম্প্রতিককালে বড় ধরনের দূর্ঘটনা আমাদেরকে ভাবিয়ে তুলছে। দীর্ঘদিন চলা অচলায়তন রাতারাতি শেষ হবে না। নৌযানের নকশায় পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, সার্ভেয়ারদের আরো তৎপর হতে হবে। সার্ভেয়ারের সংখ্যা বৃদ্ধির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat