×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০১-১৮
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৭২ কোটি ২ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিএসসি ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির এতথ্য জানিয়েছেন। 
আগামি ২৭ জানুয়ারি অনলাইনে অনুষ্ঠেয় বিএসসি’র ৪৪তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কমডোর সুমন মাহমুদ সাব্বির বলেন, ‘২০২০-২১ অর্থ বছরে বিএসসি আয় করেছে ৩২২ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে পরিচালনা আয় ২৭৪ কোটি ২৭ লাখ টাকা ও অন্য খাতে আয় হয়েছে ৪৮ কোটি ৭০ লাখ টাকা। পরিচালনা ব্যয় ১৬০ কোটি ২২ লাখ, প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় হয়েছে ৬৭ কোটি ৫ লাখ টাকা। মোট ব্যয় ২২৭ কোটি ২৭ লাখ টাকা। অর্থ বছরে নিট মুনাফা হয়েছে ৭২ কোটি ২ লাখ টাকা।’
বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক আরো জানান, ‘২০২০-২১ অর্থ বছরের আয় আগের অর্থ বছরের চেয়ে ৩০ কোটি ৫৫ লাখ টাকা বেশি। এর আগের বছর কর সমন্বয়ের পর নিট মুনাফা ছিল ৪১ কোটি ৪৭ লাখ টাকা। এবার শেয়ারহোল্ডারদের নিট লাভ থেকে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।’
তিনি বলেন, ‘বিএসসিকে বর্তমান অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হবে। এ বিষয়ে আমরা দৃঢ় প্রত্যয়ী। সরকারের সক্রিয় সহায়তা ও দিকনির্দেশনায় ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া আমরা শুরু করেছি। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সংখ্যক জাহাজ সংগ্রহ ও সেগুলোর সুষ্ঠু পরিচালনাই আমাদের মুখ্য উদ্দেশ্য।’
সভায় বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পীযুষ দত্ত, নির্বাহী পরিচালক (প্রযুক্তি) মোহাম্মদ ইউসুফ, সচিব মুহম্মদ আশরাফ হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আশরাফুল আমিন, মহাব্যবস্থাপক (ওয়ার্কশপ) মো. আহসান উল করিম, উপ মহাব্যবস্থাপক মো. আজমগীর, ক্যাপ্টেন জামাল হোসেন তালুকদার, মহাব্যবস্থাপক মো. জিয়াউর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat