×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-১৮
  • ১২৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোঃ শাহিন আলম (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
১৮ জানুয়ারী মঙ্গলবার সকালে উপজেলার দূর্গানগর ইউনিয়নের ইসলামপুর কোনাবাড়ি ফলিয়া বিল ব্রীজের রেলিং থেকে ওই যুবকের গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত মোঃ শাহিন আলম ইসলামপুর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হাকিম বুদ্দু ব্যাপারীর ছেলে বলে জানা গেছে।

নিহতের ছোট ভাই সাব্বির হোসেন জানান সোমবার রাত ৯ টার দিকে মোঃ শাহিন আলম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে প্রায় ১ কিলোমিটার দুরে
কোনাবাড়ি ফলিয়া বিল ব্রীজের রেলিং এর সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আামাদের খবর দেয়। আমরা গিয়ে সনাক্ত করি আমার ভাই মোঃ শাহিন আলম। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে। তিনি আরো জানান তার ভাই মুলত অনেক দিন ধরে মানসিক প্রতিবন্ধী ছিলেন ।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে নিহত হওয়ার সঠিক কারন জানাননি তিনি। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর সঠিক কারন জানা যাবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat