×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-০৭
  • ৮৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৬ জন। আজ শনাক্তের হার বেড়েছে দশমিক ৮১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৬ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, আজ করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল সাত জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৮ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ২০ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৬ জন। গতকাল ২৩ হাজার ৪৩৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ১৪০ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৫৪০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৯০২ জন। শনাক্তের হার ৬ দশমিক ৩৭ শতাংশ।
আজ ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন। তবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৭০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat