×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-০২
  • ৮৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শাহীন উল ইসলামকে সভাপতি ও আইয়ুব ভূঁইয়াকে মহাসচিব করে রাজধানীতে কর্মরত চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের (চবিসাফ) নতুন কমিটি গঠিত হয়েছে। 
আজ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভার কর্মঅধিবেশনে এ কমিটি ঘোষণা দেয়া হয়। এরআগে মিলনমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। দ্বিবার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 
নবগঠিত কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন-সহ সভাপতি মো. মোস্তফা কামাল, মফিজুর রহমান বাবু ও শাহেদ হোসেন দিলু, যুগ্ম মহাসচিব শরীফুল ইসলামও ফিরোজ আলম মিলন, অর্থ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি। কার্যনির্বাচিত কমিটির সদস্য শাহেদ চৌধুরী, খুরশিদ আলম, মোতাহার হোসেন, নাসিমা আক্তার সোমা, মুশফিকুর রহমান, শিবু কান্তি দাশ, কাজী হাবিব, গিয়াস উদ্দিন, আবু তাহের, সাজ্জাদ হোসেন ও তাহমিনা ইসলাম তালুকদার। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat