×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-২৯
  • ৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেসরকারি হজ ও ওমরাহ এজেন্সি মালিকদের সংগঠন হাবের নির্বাচনে আইনগতভাবে কোন বাধা নেই। 
হাব নির্বাচনের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ আজ স্থগিত করে আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। 
সুপ্রিমকোর্টের আইনজীবী সেগুফতা তাবাসসুম আহমেদ বাসস-কে জানান, আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি ওবায়দুল হাসান হাবের নির্বাচনের ওপর সুপ্রিমকোর্টের দেয়া স্থগিতাদেশ আজ স্থগিত করে আদেশ দিয়েছেন। 
এই আইনজীবী বলেন, আজ উভয়পক্ষে শুনানি শেষে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত করেন। ফলে তফশিল অনুযায়ী আগামীকাল ৩০ ডিসেম্বর হাব নির্বাচন অনুষ্ঠিত হতে আর আইনগত কোন বাধা রইলো না।
হাব এর পক্ষে এডভোকেট নাহিদ সুলতানা যুথি আদালতে শুনানি করেন।
আগামীকাল ৩০ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে হাব নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। হাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান খন্দকার শামসুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, হাব নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার হাব নির্বাচনে ১ হাজার ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 
এই নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাবের বর্তমান সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের নেতৃত্বাধীন ‘হাব সম্মিলিত ফোরাম’ এবং হাবের সাবেক সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়ার নেতৃত্বাধীন ‘হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat