×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-২৫
  • ১০৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার শীতলপুর এলাকার যমুনা শিপইয়ার্ড নামে একটি জাহাজ ভাঙ্গা কারখানায় কাজ করার সময় আগুন লেগে চার শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকু- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
আহতরা হলেন- সোহেল রানা (২৫), জাহিদ হাসান (২৬), মিজানুর রহমান (৪০) ও মোহাম্মদ ফিরোজ (২৪)।
আজাদ বলেন, সকালে শ্রমিকরা যমুনা শিপ ইয়ার্ডে কাজ করতে গিয়েছিলেন। কাজ করার সময় সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ আগুন লেগে যায়। এ ঘটনায় আহত চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, সীতাকু-ে যমুনা শিপইয়ার্ডে আহত চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। দগ্ধ সোহেল রানা ও জাহিদ হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পা ভেঙে যাওয়ায় ও কোমরে আঘাত পাওয়ায় মিজানুর রহমান ও ফিরোজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat