×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-২১
  • ৭৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) সনদ দিতে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
গতকাল সোমবার  ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলাম স্বাক্ষরিত জারি করা একটি অফিস আদেশে বলা হয়, ২০২১ সালের জেএসসি বা জেডিসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এই ফরম পূরণ করতে শিক্ষার্থীদের কোন ‘ফি’ দিতে হবে না।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর থেকে জেএসসি’র ফরম পূরণ শুরু হয়। ২০ ডিসেম্বরের মধ্যে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।
ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে না এবং তারা অষ্টম শ্রেণিতে অনুত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে বলে ৩০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat