×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-২১
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরি হামজা বিন জয়েনউদিনের সাথে সোমবার  বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় প্রেরণের বিষয়ে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়। মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে প্রশাসনিক শহর পুত্রজায়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
 এ বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের  সার্বিক কল্যাণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ থেকে সকল সেক্টরে কর্মী প্রেরণের ক্ষেত্রে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর করায় বাংলাদেশের মন্ত্রী অভিনন্দন জানিয়ে বলেন, শ্রম অভিবাসনের ক্ষেত্রে কর্মীর কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে এবং এক্ষেত্রে একজন কর্মীও যাতে কোনোরূপ হয়রানির শিকার না হন সে বিষয়ে বাংলাদেশ সরকার সর্বোচ্চ সহযোগিতা প্রদানে প্রস্তুত আছে। এ প্রসঙ্গে তিনি মালয়েশিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণ এবং তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন। 
অভিবাসন ব্যয় যৌক্তিকভাবে নির্ধারন করা, দক্ষ এবং মালয়েশিয়ার আইন ও সংস্কৃতি জ্ঞানসম্পন্ন কর্মী প্রেরণের বিষয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয় উলে¬খ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, শ্রম অভিবাসনের নামে যাতে কোনোভাবে মানবপাচারের ঘটনা সংঘটিত না হয় সে বিষয়ে বাংলাদেশ  পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ বিষয়ে বাংলাদেশ মালয়েশিয়াকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে প্রস্তুত আছে। 
 এছাড়াও বাংলাদেশ থেকে নিরাপত্তা কর্মী নিয়োগে মালয়েশিয়ার সাম্প্রতিক গৃহীত সিদ্ধান্তের জন্য তিনি সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে মালয়েশিয়ার চাহিদা অনুযায়ী দক্ষ, প্রশিক্ষিত ও সুশৃংখল কর্মী প্রেরণে অংগীকার পুনর্ব্যক্ত করেন।  প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি সহসাই বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেন।
পুত্রজায়ায় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোঃ গোলাম সারোয়ার এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat