×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১২-২০
  • ৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলার ত্রিশালে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহতদের মধ্যে একজন বাসচালক ও অপর একজন বাসযাত্রী রয়েছেন।
আজ বিকাল পৌনে ৫ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নজরুল বিশ্ববিদ্যালয় সংযোগ সড়ক সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন জানান, ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাটগামী পরিবহনের একটি বাস ত্রিশাল জিরো পয়েন্ট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় পরে বাসটি রাস্তার পাশে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তকরনে পুলিশ কাজ করছে বলে জানান ত্রিশাল থানার ওসি।
ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রিয়াজ উদ্দীন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ থানায় পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat