×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১৫
  • ৩০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী  এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাঙালি জাতি পাঁচ হাজার বছরের ইতিহাসে প্রথম স্বাধীন রাষ্ট্র পেয়েছে। 
তিনি আজ বিকালে চট্রগ্রামে দলের একটি অনুষ্ঠান শেষে ঢাকা পৌঁছে  বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত  শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও আলোকচিত্র  প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। 
এইসময় তথ্যমন্ত্রী দুই যুগের সমৃদ্ধ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধতায় উজ্জ্বল সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি শিশু-কিশোরদের দেশের ঠিক ইতিহাসচর্চায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন । অনুষ্ঠান শেষে শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন ড. হাছান।
নবনির্বাচিত ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের পরিচালনায়  ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাদিয়া শারমিনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক আবুল বারক আলভী, শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম পপলু ও রঙধনু গ্রুপের চেয়ারম্যান কাউসার আহমেদ অপু বিশেষ অতিথির বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat