×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১৪
  • ২৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
রাষ্ট্র প্রধানের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালেহ উদ্দিন ইসলাম তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকালে এ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের কয়েকদিন আগে প্রাণ হারান।
৫০ বছর আগের এই দিন, বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের মাত্র দু’দিন আগে পাকিস্তান হানাদার বাহিনী তাদের স্থানীয় দোসর আল-বদর, রাজাকার ও আল-শামসের গোপন কুপরামর্শে নতুনভাবে উদিয়মান বাংলাদেশের মেধাশক্তি ধ্বংস করে ফেলার লক্ষ্যে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করে।
অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী ও লেখকসহ এ দেশের মাটির প্রায় ২০০ কৃতী সন্তানকে তাদের নিজ নিজ বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে যায় এবং তাদের ১০ থেকে ১৪  ডিসেম্বর পর্যন্ত জিম্মি রাখে।
তাদেরকে চোখ বেঁধে মিরপুর, মোহাম্মাদপুর, নাখালপাড়া, রাজারবাগ ও নগরীর বিভিন্ন অংশের অন্য স্থানগুলোতে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীকালে, বিভিন্ন হত্যা কেন্দ্রে তাদের সকলকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। তাঁদের অধিকাংশকেই রায়েরবাজার ও মিরপুরে হত্যা করা হয়।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর খুনিদের ক্রোধের শিকার হওয়া বুদ্ধিজীবীদের মধ্যে ডা. আলিম চৌধুরী, ডা. ফজলে রাব্বি, সাংবাদিক শহিদুল্লাহ কায়সার, সিরাজুদ্দিন হোসেন, নিজামুদ্দিন আহমেদ, এসএ মান্নান ও সেলিনা পারভিন এবং সাহিত্যিক মুনীর চৌধুরী রয়েছেন।
তখন থেকে এই দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
মহামারি করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এবারেও সীমিত পরিসরে এই দিনটি পালন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat