×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১১
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ব্যবসায়ী সমাজকে একযোগে দলমত নির্বিশেষে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর গুলশানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের (ডিসিসিআই) নিজস্ব স্থানে শাখা অফিস ডিসিসিআই গুলশান সেন্টারের  উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
 বাণিজ্য মন্ত্রী বলেন, ২০৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সকল ব্যবসায়ী সমাজকে একযোগে দলমত নির্বিশেষে কাজ করে যেতে হবে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরেই কৃষি নির্ভর। কৃষিখাতের আধুনিকায়নের মাধ্যমে উৎপাদিত পণ্যের বহুমুখীকরণ নিশ্চিত করতে পারলেই দেশের অর্থনীতির বিকাশ আরও বেগবান হবে। উচ্চ প্রবৃদ্ধি নিশ্চিতকল্পে এসএমই খাতের উপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
টিপু মুনশি আশা প্রকাশ করেন নতুন স্থাপিত ‘ডিসিসিআই গুলশান সেন্টার’ ঢাকা চেম্বারের সদস্যদের পাশাপাশি ব্যবসায়ী সমাজকে সেবা প্রদান করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসন এবং সমুদ্রবন্দরগুলোতে সেবার মানের উন্নয়ন ও দ্রুততম সময়ে সেবা দেওয়া গেলে, ব্যবসায় ব্যয় হ্রাস পাবে, যা আমাদের অর্থনীতির প্রবৃদ্ধিকে গতিশীল করবে। তিনি দেশের সকল চেম্বার এবং এসোসিয়েশনের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। ‘ডিসিসিআই গুলশান সেন্টার’ ঢাকা চেম্বারের সদস্যসহ অন্যান্য সকল ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থে নিরলসভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।    
ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান জানান, ডিসিসিআই গুলশান সেন্টার চেম্বারের সদস্যদের মেম্বারশীপ সংক্রান্ত সেবা প্রদানের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বিষয়ক তথ্য প্রাপ্তির উৎসস্থল হিসেবে কাজ করবে। তিনি বলেন, এসএমই খাত অর্থনীতির মূল চালিকাশক্তি এবং এলডিসি পরর্বতী চ্যালেঞ্জ মোকাবিলা ও অর্থনীতিকে এসএমই শিল্পখাতের উন্নয়নে প্রাধিকার দিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি এন কে এ মবিন, সহসভাপতি মনোয়ার হোসেন প্রমুখ  অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat