×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-০৯
  • ২৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রেলখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড।রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সাথে আজ রেলভবনে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড সাক্ষাৎকালে এ আগ্রহ ব্যক্ত করেন। 
রেলপথ মন্ত্রী এ সময় বলেন, ‘বাংলাদেশ রেলওয়েকে পুরো ঢেলে সাজানো হচ্ছে। কারখানাগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে, নতুন ইঞ্জিন এবং কোচ আনা হচ্ছে, স্টেশনগুলোকে সংস্কার করা হচ্ছে। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন।  তখন থেকেই রেল খাতের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।  ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনার ভিত্তিতে রেলখাতে উন্নয়ন ঘটানো হচ্ছে। সারাদেশকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের রেল ব্যবস্থা যমুনা নদী দ্বারা বিভক্ত। পশ্চিমাঞ্চলে ব্রডগেজ এবং পূর্বাঞ্চলে মিটারগেজ দ্বারা সীমাবদ্ধ। আমরা পুরো রেল ব্যবস্থাকে একটি মাধ্যম অর্থাৎ ব্রডগেজে নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রমে সকল সিঙ্গেল লাইনকে ডুয়েলগেজে রূপান্তর করা হবে। বিভিন্ন বন্দরের সাথে রেল কানেকশন করা হচ্ছে। ভারতের সাথে স্বাধীনতা পূর্বকালে আটটি ইন্টারচেঞ্জ পয়েন্ট ছিল। বর্তমানে পাঁচটি চালু করা হয়েছে বাকি তিনটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। 
মন্ত্রী  বলেন, ‘গত সপ্তাহেই ইউরোপের জার্মানি, ফ্রান্স, স্পেন ভ্রমণ করে এসেছি। ইউরোপের প্রযুক্তি আমাদের রেলওয়েতে কাজে লাগাতে চাই । সুইজারল্যান্ড আমাদের দেশে প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। সে ক্ষেত্রে উভয় দেশ একটি সমঝোতা স্মারক সই করে ক্ষেত্রগুলি চিহ্নিত করে এগিয়ে যেতে পারবে।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত সচিব ভূবন চন্দ্র বিশ্বাস, সুইজারল্যান্ড দূতাবাসের রাজনৈতিক, অর্থনৈতিক ও সংস্কৃতি বিষয়ক কাউন্সিলর থমাস বমগার্টনার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat