×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-০৯
  • ৬০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ রাজস্ব আহরণের গতিধারাকে আরো বেগবান করতে ব্যবসায়ী, করদাতা, ভোক্তাসাধারণ ও রাজস্ব কর্মীসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২১ উপলক্ষে আজ বৃহষ্পতিবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহবান জানান।
আবদুল হামিদ বলেন, ‘আত্মমর্যাদায় বলীয়ান স্বনির্ভর জাতি গঠনের চাবিকাঠি হচ্ছে সমৃদ্ধ রাজস্ব ভান্ডার। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজস্ব আহরণে আরো গতিশীলতা আনা প্রয়োজন। এক্ষেত্রে ভোক্তাসাধারণ ও ব্যবসায়ীবৃন্দকেও সহযোগিতার হাত বাড়াতে হবে।
তিনি বলেন, ‘রাষ্ট্রপরিচালনাসহ রাষ্ট্রের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে রাজস্ব একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্রের নানাবিধ ব্যয় নির্বাহ এবং উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য যে অর্থের প্রয়োজন তার সিংহভাগই আসে অভ্যন্তরীণ রাজস্ব হতে। আর এই রাজস্বের অন্যতম উৎস হচ্ছে ভ্যাট।
রাষ্ট্রপতি বলেন, ‘যথাসময়ে সঠিক পরিমাণ ভ্যাট আহরণ নিশ্চিত করতে ভ্যাট আহরণকারী সকল স্তরের রাজস্ব কর্মী ও ব্যাবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতার অনুকূল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।
ভ্যাট সিস্টেমকে আধুনিকায়ন ও যুগোপযোগী করার লক্ষ্যে একে অনলাইন নির্ভর করে তোলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভ্যাট প্রদানে জনগণকে উৎসাহিত করার পাশাপাশি ভ্যাট প্রদান পদ্ধতি সরলীকরণের জন্য সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে আধুনিক তথ্যপ্রযুক্তির আওতায় এনেছে। সময় ও অর্থের সাশ্রয় করে আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২’ বাস্তবায়ন করা হয়েছে।
বাণীতে রাষ্ট্রপতি জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ১০ ডিসেম্বর ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২১’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন এবং দিবসটি উপলক্ষে ব্যবসায়ী, ভোক্তাসাধারণ ও ভ্যাট আহরণ কাজে নিয়োজিত সকল পর্যায়ের রাজস্ব কর্মীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২১’ উদযাপন এর সাফল্য  কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat