×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১২-০৬
  • ৬০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় আজ হিলি ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধু সহজতর পাঠ’ শীর্ষক বই বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুর ২টায় কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব বই বিতরণ করা হয়।
হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘বঙ্গবন্ধু সহজতর পাঠ’ শীর্ষক বইটির লেখক ও বাংলাদেশ ব্যাংক-এর সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলম, হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, ফেরদৌস আলী খান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফেরদৌস আলী খান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat