×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-০২
  • ২৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ভূগর্ভস্থ বৈদ্যুতিক ক্যাবল স্থাপনে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ রিপোর্ট আকারে কমিটির কাছে উপস্থাপন করার জন্য সুপারিশ করা হয়েছে। 
কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা  হয়।
কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মোঃ আবু জাহির, এস, এম, জগলুল হায়দার, মোঃ আছলাম হোসেন সওদাগর, মোছাঃ খালেদা খানম এবং নার্গিস রহমান সভায় অংশগ্রহণ করেন। 
সভায় কমিটির ২০তম বৈঠকের  কার্যবিবরণী নিশ্চিত এবং গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া,  সুপার ক্রিটিক্যাল ও আল্ট্রাসুপার ক্রিটিক্যাল পাওয়ার, বকেয়া বিদ্যুৎ বিল, প্রিপেইড মিটার স্থাপন, বিদ্যুৎ পরিচালনায় বেসরকারী কোম্পানিসহ সেবাদানকারী সংস্থার কার্যক্রম মনিটরিং, সোলার প্যানেল স্থাপন, বায়োমাস থেকে বিদ্যুৎ উৎপাদন বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করে আলোচনা করা হয়। 
সভায় বেসরকারী বিদ্যুৎ কেন্দ্রসমুহ হতে বিদ্যুৎ ক্রয়ে অনুসৃত নীতিমালা সম্পর্কে আলোচনা করা হয়। বেসরকারী খাতের বিদ্যুৎ নীতিমালা হালনাগাদকরণের কার্যক্রম চলমান রয়েছে বলে  সভায় জানানো হয়।
সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সিস্টেম লসের বর্তমান অবস্থা ও সিস্টেম লস হ্রাসকরণে করণীয় সম্পর্কে আলোচনা হয়।
কমিটি গণপরিবহনে কোন জ্বালানি কি পরিমাণে ব্যবহার হচ্ছে তার প্রকৃত তথ্য উপাত্ত জানার লক্ষ্যে জরিপ করার জন্য মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করে। 
সভায় বিদ্যুতায়িত হয়ে হাতি মরার বিষয়টি তদন্ত করে পরবর্তী সভায় রিপোর্ট প্রদানের জন্য নির্দেশনা দেয়া হয়। পল্লী বিদ্যুতের ক্ষেত্রে সচেতনতামূলক প্রচারণা চলমান রাখার সুপারিশ করা হয়।
সভায় বিদ্যুৎ বিভাগের সচিব, অধীনস্থ সংস্থাসমূহের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat