×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১২-০২
  • ৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলায় আজ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, রাঙ্গামাটি ডিজিএফআই এর শাখা কর্নেল সলমন ইবনে রউফ, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিক বলে চুক্তির বেশীরভাগ ধারাই বাস্তবায়ন করা হয়েছে।
এ ছাড়া পার্বত্য শান্তি চুক্তির ২যুগ পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে আলোচনাসভা এবং রাঙ্গামাটি সেনা রিজিয়নের উদ্যোগে শান্তি র‌্যালী অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat