×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২৮
  • ২৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো আবদুল হামিদ নতুন প্রজন্মের জন্য বঙ্গবন্ধু ও তাঁর রাজনৈতিক জীবনের ঘটনাবলি নিয়ে আরো চলচ্চিত্র নির্মাণ করার আহ্বান জানিয়ে বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ, জীবন ও কর্ম নিয়ে আরো চলচ্চিত্র নির্মাণ হলে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে।
রাষ্ট্রপ্রধান আজ সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র "চিরঞ্জীব মুজিব" এর এক প্রদর্শনী উপভোগ শেষে একথা বলেন।
রাষ্ট্রপতি হামিদ "চিরঞ্জীব মুজিব" চলচ্চিত্রে বঙ্গবন্ধুর রাজনৈতিক দৃঢ়তার প্রসঙ্গ তুলে বলেন, এই ধরনের চলচ্চিত্র নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাঁর পরিবারবর্গসহ প্রায় তিন ঘন্টাব্যাপী এই চলচ্চিত্রটি উপভোগ করেন।
সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, সংসদ সদস্যবৃন্দ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
প্রদর্শনীর শুরুর পূর্বে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় চলচ্চিত্রটির পরিচালক প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোঃ নজরুল ইসলাম এবং প্রযোজক লিটন হায়দার "চিরঞ্জীব মুজিব" চলচ্চিত্রটির পটভূমি তুলে ধরেন।
শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড: হাছান মাহমুদ, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, রাষ্ট্রপতির ছেলে রেজয়ান আহমেদ তৌফিক, এমপি, প্রধানমন্ত্রীর প্রেসসচিব ও বঙ্গভবনের সচিবগণ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উপভোগ করার পর অনুষ্ঠানস্থলে সুইচ অন করে চিরঞ্জীব মুজিব বিষয়ক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ট্রেইলার উম্মোচন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat