×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২৫
  • ৫৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলতি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা জেলার মনোহরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার সাড়ে ৪ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল (উফশী) বোরো ধানের বীজ এবং ‘ডিওপি’ ও ‘এমওপি’ সার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক বলেন, উপজেলার ১১ ইউনিয়নের সাড়ে ৪ হাজার কৃষকের মধ্যে বিনামূল্য সাড়ে ৭ টন বোরো ধান (হাইব্রিড) বীজ এবং ৭শ’ জন কৃষকের মাঝে সাড়ে ৩ টন উচ্চ ফলনশীল (উফশী) বোরো ধানের বীজ, ৭ টন ডিএপি সার ও ৭ টন এমওপি সার বিতরণ করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজিয়া হোসেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জামানুল ইসলাম, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, সরসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat