×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ২০২৩ সালের মধ্যে সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে বিদ্যুৎ ও গ্যাসে  মানসম্মত প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার সুপারিশ করা হয়েছে।  
কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটি সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মোঃ নুরুল ইসলাম তালুকদার, মোঃ আসলাম হোসেন সওদাগর, মোছাঃ খালেদা খানম এবং নার্গিস রহমান সভায় অংশগ্রহণ করেন। 
সভায় ১৯ তম সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং গৃহীত সিদ্ধান্তসমুহ বাস্তবায়নের অগ্রগতি, গভীর ও অগভীর সমুদ্রে তেল, গ্যাসসহ খনিজ সম্পদ অনুসন্ধানে সীমাবদ্ধতা ও তা দূরীকরণে গৃহীত পরিকল্পনা এবং বিপিসি (বিপিসি) অনুসৃত উৎসে কর প্রদান পদ্ধতি এবং গত দশ বছরের লাভ ক্ষতি, প্রযোজ্য কর উপাত্ত সমন্বয় সম্পর্কে আলোচনা করা হয়। 
সভায় প্রকৃত তথ্য জানার জন্য বিপিসি (বিপিসি)  অনুসৃত উৎসে কর প্রদান পদ্ধতি এবং গত দশ বছরের লাভ ক্ষতি, প্রযোজ্য কর উপাত্ত সমন্বয় করার যথাযথ ব্যবস্থা গ্রহণের পরামর্শ  দেয়া  হয়।
কমিটি গণপরিবহনে কোন জ্বালানি কি পরিমাণে ব্যবহার হচ্ছে তার প্রকৃত তথ্য উপাত্ত জানার লক্ষ্যে জরিপ করার জন্য মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের পরামর্শ  প্রদান করে। 
 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায়  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat