×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১১-২০
  • ৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকা দেওয়া শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় বাগেরহাট সদর হাসপাতালের তিনটি শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে টিকা কার্যক্রম শুরু হয়।
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল ও বাগেরহাটসরকারী মহিলা কলেজের ৫০০ এইচএসসির শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে। টিকা নিতে পেরে পরিক্ষার্থীরা খুশি হয়েছেন।
তারা জানান, পরীক্ষার আগে টিকা নিয়ে করোনার ঝুঁকি থেকে মুক্ত হচ্ছি। টিকা গ্রহণের পর কারও কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।
বাগেরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রদীপ বকসী জানান. ফাইজার-বায়োএনটেক‘এর ২৩ হাজার ৪০০ টিকা এইচএসসি পরীক্ষার্থীদের এ টিকা দেওয়া হবে। জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীরা এ টিকা গ্রহণ করতে পারবে। স্বাস্থ্য বিভাগ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
বাগেরহাট জেলায় এ পর্যন্ত টিকা গ্রহণের জন্য ৭ লক্ষ ৩৯ হাজার ৪৫২ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৬ লক্ষ ১৪ হাজার ৮৭৯ জন প্রথম ডোজ এবং ৩ লক্ষ ৮১ হাজার ৮৭২ জন ২য় ডোজ নিয়েছেন। বৃহস্পতিবার ১৮ নভেম্বর পর্যন্ত সিনোফার্মার ১০ লক্ষ ৪৪ হাজার ২০০ টিকা, কোভিশিল্ড ৯৯ হাজার, এ্যাস্ট্রোজেনেকা ১৬ হাজার ৪০০ এবং ফাইজারের ২৩ হাজার ৪০০ ডোজ টিকা পেয়েছে বাগেরহাট সিভিল সার্জন অফিস। বর্তমানে সিনোফার্মার ১ লক্ষ ৫৭ হাজার ৪২০ ডোজ এবং ফাইজারের ২৩ হাজার ৪০০ ডোজ টিকা মজুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat