×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১৯
  • ২৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আকাশপথে সরাসরি যোগাযোগ স্থাপন দুই দেশের পর্যটন শিল্পকে উজ্জ্বীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এভিয়েশন শিল্পের প্রসারের সাথে বাড়বে পর্যটন শিল্পের প্রবৃদ্ধি।
আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-মালে রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের এভিয়েশন শিল্প দ্রুত প্রবৃদ্ধি লাভ করছে। আগামী ১৫ বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে প্রায় তিন গুণ। বিপুল প্রবৃদ্ধির এই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হলে একদিকে যেমন বিপুল কর্মসংস্থানের সুযোগ হবে, অন্যদিকে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থানেরও উন্নয়ন সাধিত হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আন্তরিকতায় দেশে ব্যবসা ও বিনিয়োগের সবচেয়ে ভালো পরিবেশ বিরাজ করায় বেসরকারি উদ্যোক্তাগণ বিনিয়োগের ভরসা পাচ্ছেন, স্বস্তি  বোধ করছেন। অন্যান্য ব্যবসার পাশাপাশি এভিয়েশন খাতেও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স-এর পাশাপাশি আমাদের দুটি  বেসরকারি এয়ারলাইনও ব্যবসায় ভালো করছে, বাড়ছে তাদের ব্যবসার পরিধি। বর্তমান তিনটি দেশীয় এয়ারলাইন্সের সাথে আগামী বছর আরো নতুন দুটি বেসরকারি এয়ারলাইন্স দেশের এভিয়েশন শিল্পে যুক্ত হতে যাচ্ছে।
মাহবুব আলী বলেন, কোভিড-১৯ এর কারণে দেশের এভিয়েশন শিল্পের  যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। সরকারের পক্ষ থেকে নীতিগত সহযোগিতা প্রদানের পাশাপাশি আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এভিযেশন খাতের সকল অংশীজনের সম্মিলিত চেষ্টায় দেশের এভিয়েশন শিল্প ঘুরে দাঁড়াচ্ছে। বন্ধ থাকা আন্তর্জাতিক রুটে আবার ফ্লাইট শুরু হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নতুন নতুন রুট সংযোজনের মাধ্যমে আমাদের দেশীয় এয়ারলাইন্সগুলো নতুন করে তাদের ব্যবসা সম্প্রসারণ করছে। দেশীয় এয়ালাইন্সগুলোর এই প্রবৃদ্ধি আমাদের এভিয়েশন শিল্পের সক্ষমতারই প্রমাণ।
ভবিষ্যতে আমাদের এয়ারলাইন্সগুলো তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অধিকতর আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনের মাধ্যমে এই দেশের এভিয়েশন মার্কেটের বড় অংশ নিয়ন্ত্রণ করবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাত সামির ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদেকুর রহমান চৌধুরী।
উল্লেখ্য, ঢাকা-মালে রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার, মঙ্গলবার ও  রোববার সপ্তাহে এই তিন দিন চলাচল করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat