×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১৮
  • ৬৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার সলপ ইউনিয়নের কৃষকগঞ্জ আঞ্চলিক সড়কের রামগাঁতী গ্রামের পাশে সিমেন্টবাহী একটি ট্রাক মোটরসাইকেলের পিছন দিক থেকে চাপা দিলে মোটরসাইকেলের আরোহী আরিফা খাতুন (৮) নামের এক স্কুল ছাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আরিফা উল্লাপাড়ার আটবাকী গ্রামের আমিরুল ইসলামের মেয়ে এবং কৃষকগঞ্জ ফুলকলি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারী ক্লাসের ছাত্রী। সে স্কুল শেষে তার বাবার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। এই দুর্ঘটনায় আমিরুল ইসলামও আহত হন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে সিমেন্টবাহী ওই ট্রাকটি ভাংচুর করে এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat