×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১৫
  • ৭৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উপকূলীয় এলাকার নদীগুলোতে এ বছর অধিক পরিমাণে ইলিশ মাছ ডিম ছেড়েছে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ি এটা রেকর্ড পরিমাণ।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আনিসুর রহমান জানিয়েছেন, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, শরীয়তপুরসহ ১০টি পয়েন্টে তারা ইলিশের ডিম ছাড়া পর্যবেক্ষণ করেছেন। গতবছর ৫১ দশমিক ২ শতাংশ মা ইলিশ ডিম ছেড়েছিল। এ বছর দেশের নদ-নদী ও মোহনায় ৫১ দশমিক ৭ শতাংশ মা ইলিশ ডিম ছেড়েছে, যা গত বছরের তুলনায় দশমিক ৫ শতাংশ বেশি। এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। অভয়ারণ্যগুলোতে শতভাগ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে হবে। এই মৌসুমে ইলিশের উৎপাদন ৬ লাখ টন ছাড়িয়ে যাবে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, “বরগুনার তিনটি প্রধান নদ-নদী ও মোহনায় এ বছর নির্বিঘেœ ইলিশ ডিম ছেড়েছে। মা ইলিশ সংরক্ষণে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছিলাম। যার ফলে এবার ডিম ছাড়ার হার বেড়েছে। আশা করছি ইলিশ সুরক্ষায় সফল হবো।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat