×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১১
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন আজ ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য চলমান কোভিড-১৯ টিকাদান অভিযানে বাংলাদেশ সরকারের সমন্বিত এবং সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেছেন।    
তিনি আজ রাজধানীর হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলে টিকাদান কর্মসূচি পরিদর্শনকালে বলেন, সুনির্দিষ্টভাবে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শিক্ষার্থীদের স্কুলে ফিরে যেতে একটি গুরুত্বপূর্ণ সহায়ক হবে, যা তাদের শিক্ষাগত বিকাশের এবং বাংলাদেশের অব্যাহত অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য অপরিহার্য।  
দেশের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি আওতা বাড়াতে বাংলাদেশ সরকার প্রায় ৩০ লাখ স্কুল শিশুকে টিকা দেয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ১ নভেম্বর থেকে প্রথম পর্যায়ে শিশুদের ফাইজারের টিকাদান অভিযান শুরু করেছে। 
বর্তমানে, শিশুদের জন্য টিকাদান অভিযান ঢাকার নির্ধারিত আটটি স্কুল ক্যাম্পাসের প্রতিটিতে প্রতিদিন ২ হাজার শিশুকে টিকা দেয়া হচ্ছে।   
যুক্তরাজ্য সরকার এবং বাংলাদেশে ইউএনএফপিএ এই কর্মসূচিকে সহায়তা করতে স্কুলগুলোতে টিকা ও অন্য প্রয়োজনীয় উপকরণ পরিবহনের জন্য আটটি শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহন প্রদান করেছে। আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।   
কোভিড-১৯ মহামারীর চলাকালে যুক্তরাজ্য সরকার এবং ইউএনএফপিএ প্রযুক্তিগত, উপকরণ এবং আর্থিক সহায়তার মাধ্যমে সরকারের জাতীয় কোভিড-১৯ মোকাবেলার গুরুত্বপূর্ণ ফাঁক বন্ধ করতে সক্রিয়ভাবে সমর্থন করছে। 
স্বাস্থ্য সেবা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং ইউএনএফপিএ-র এদেশীয় প্রতিনিধি ড. ইকো নারিতা এসময় ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ছিলেন। 
ড. নারিতা বলেন, বাংলাদেশের বিপুল জনসংখ্যা বিবেচনায় এটি চমকপ্রদ যে সরকার কিশোর-কিশোরীদের দ্রুত টিকাদানে সক্ষম হয়েছে। 
তিনি বলেন, আজ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের মুখের স্বস্তি  আমাদের এটি গুরুত্বের সঙ্গে স্মরণ করিয়ে দেন যে, চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও, আমাদের এই টিকাদান প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat