×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-০৯
  • ১০৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আজ। বেলা ১২টা হতে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহি কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।প্রধান অতিথির বক্তব্যে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য করে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ক্ষমতার উৎস হচ্ছে কর্মি। তাদের শ্রম ঘাম টাকায় আমরা নেতা হই, জনপ্রতিনিধি হই। কর্মি কাজ করে নৌকার জন্য। আমাদের নেত্রী যাকে নৌকা দেন, কর্মি তার জন্য কাজ করেন। বিশেষ অতিথি সুজিত রায় নন্দী বলেন, সাম্প্রদায়িক অপশক্তি পূণরায় জেগে উঠেছে, ঐক্যবদ্ধ হয়ে এদের বিনাশ করতে হবে। ফরিদুন্নাহার লাইলী বলেন, সকলে মিলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।সভায় সাংগঠনিক প্রতিবদন তুলে ধরেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাস্টার আলি হায়দার, সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন, জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক আবদুল করিম, কার্যনির্বাহি সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জাহানারা বেগম সুরমা, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মিলন, প্রচার সম্পাদক জহিরুল আলম জহির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat