×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-০৮
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিজেদের প্রয়োজনীয় পণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পরনির্ভরতা কমাতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় তিনি প্রণোদনা নিয়ে চাষাবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহবান জানান।
আজ নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে রবি ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৫২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, খেসারি চিনাবাদাম, মুগ ডাল ও পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাজারে প্রায়শই যে সকল পণ্যের দাম বাড়ে সে গুলো আমাদের দেশে কম উৎপাদন হয়। পরনির্ভরতার কারণে সে সকল পণ্য আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও দাম বাড়ে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মাটি অনেক উর্বর। এখানে যা ফলাতে চান তাই ফলবে।
তিনি বলেন, আমাদের দেশে তেলের দাম কম হওয়ায় পাচার হয়ে যেত।
আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে দেশে ডিজেলের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে
মন্ত্রী বলেন, এতে কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। কৃষক বান্ধব সরকার কৃষককে প্রণোদনার মাধ্যমে সে ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে।
সাধন চন্দ্র আরো বলেন, গ্রামীণ অর্থনীতির বাংলাদেশ তিন স্তম্ভের উপর দাড়িয়ে আছে। এ গুলো হলো কৃষি খাত, গার্মেন্টস খাত এবং প্রবাসীদের রেমিটেন্স। এ সেক্টরগুলো শক্তিশালী হওয়ার কারণে করোনাকালে বিশ্ব অর্থনৈতিক মন্দায় পতিত হলেও বাংলাদেশের অর্থনীতি ছিলো শক্তিশালী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আহমেদ রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
অনুষ্ঠানে ১ হাজার ৪শ’জন কৃষকের মাঝে গম, ২শ’ কৃষকের মাঝে ভুট্টা, ১ হাজার ৫শ’ কৃষকের মাঝে সরিষা, ১শ’ জন কৃষকের মাঝে সূর্যমুখী, ১ শত পঞ্চাশ জন কৃষকের মাঝে, মশুর, ১শ’জন কৃষকের মাঝে খেসারী, ২০ জন কৃষকের মাঝে চিনাবাদাম, ৩০ জন কৃষকের মাঝে মুগ এবং ২০ জন কৃষকের মাঝে পেয়াজ বীজ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat