×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১১-০৫
  • ৬৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের (বিএসএ) উদ্যোগে আজ  শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং টুর্নামেন্ট -২০২১’।
 পর্যটন নগরি কক্সবাজারের কলাতলির সার্ফিং পয়েন্টে আয়োজিত তিন দিন ব্যপি এ  টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি   র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি। এসোসিয়েশনের সভাপতি (সাবেক মন্ত্রী) কাজী ফিরোজ রশীদ, এমপির সভাপতিত্বে ও  যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসন চৌধুরীরর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান ও  কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।
প্রধান অতিথির বক্তব্যে  র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘সার্ফিং  পর্যটন বান্ধব নান্দনিক একটি খেলা। এই খেলাটির প্রসার ঘটলে বাংলাদেশের পর্যটন শিল্প সম্প্রসারিত হবে এবং বিশে^র সর্ববৃহৎ সমুদ্র সৈকতের পরিচিতি বিশ^ব্যাপী ছড়িয়ে পড়বে।’
অনুষ্ঠানের সভাপতি কাজী ফিরোজ রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সার্ফিং ফেডারেশনকে দেয়া জায়গায়  আজ প্রথমবারের সার্ফিং  প্রতিযোগিতা  হচ্ছে তাও আবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকে। তাই আজকের দিনটি বাংলাদেশ সার্ফিং ফেডারেশনের জন্য একটি ঐতিহাসিক দিন। যতদিন দেশে সার্ফিং বেঁচে থাকবে ততদিন এই দিনটিও স্মরনীয় হয়ে থাকবে।
এবারের আসরে দেশের ১০৭ জন সার্ফার অংশ নিচ্ছে। সিনিয়র, মহিলা ও জুনিয়র এই তিন বিভাগের চ্যাম্পিয়ন , রানার আপ ও তৃতীয় হওয়া  সার্ফারদের ট্রফি ও পদক ছাড়াও দেয়া হবে নগদ অর্থ পুরস্কার দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat