×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-০৪
  • ৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনা রোধে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ অংশে যৌথ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আজ সকাল সাড়ে ৯টায় অতিরিক্ত গতিসম্পন্ন যানবাহন ও ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।
উর্ধ্বগতির যানবাহনের গতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার খিলা, নাথেরপেটুয়া ও বিপুলাসার বাজার এলাকায় গতি পরিমাপক যন্ত্র নিয়ে অভিযান পরিচালনা করেন লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। এসময় দুর্ঘটনাপ্রবণ এলাকায় ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি গতির যানবাহন, ব্যাটারি চালিত অটোরিকশা এবং আঞ্চলিক মহাসড়কে উপর নির্মাণসামগ্রী ও ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য রাখার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। যৌথ অভিযান পরিচালনা করেন মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার নাজিয়া হোসেন ও লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাহমুদুল হাসান।
এ বিষয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাহমুদুল হাসান বাসসকে বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা রোধে আমাদের এ অভিযান চলছে। অতিরিক্ত গতিসম্পন্ন যানবাহন এবং ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। সড়কে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন, নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল, সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat